মূল বিষয়বস্তুতে যান

গ্রাহকরা কেন রিবেট না পেতে পারেন

এই লেখাটি পার্টনারদের রিবেট পেআউট সম্পর্কিত সাধারণ সমস্যা সমাধানে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। যদি আপনার গ্রাহকেরা এখনও তাদের রিবেট না পেয়ে থাকেন, চিন্তার কিছু নেই — খুবই সহজ সমাধান রয়েছে।

JustMarkets-এ রিবেট প্রতিদিন একবার স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ট্রেডিং অ্যাকাউন্টে জমা হয় এবং এটি পার্টনারের উপার্জিত কমিশন থেকে কেটে নেওয়া হয়।

কেনো গ্রাহকের রিবেট নাও পেতে পারেন তার সবচেয়ে সাধারণ কয়েকটি কারণ নিচে দেওয়া হলো, যার জন্য একটি— এবং প্রতিটি পরিস্থিতির সমাধান কীভাবে করবেন, সে সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে।


১. ট্রেডিং একাউন্টের জন্য রিবেট সেট করা হয়নি

  • কারণ: রিবেট প্রতিটি ট্রেডিং অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে সেট করতে হয়। যদি কোনো গ্রাহক একটি নতুন ট্রেডিং অ্যাকাউন্ট খুলেন, তবে রিবেট সেটিংস স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করা হয় না — তাদের প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদাভাবে ম্যানুয়ালি সেট করতে হয়।

  • সমাধান: নির্দিষ্ট ঐ ট্রেডিং অ্যাকাউন্টের জন্য আপনার পার্টনার এরিয়াতে গিয়ে রিবেট সেটিংস চেক করুন: গ্রাহকের রিবেট তালিকা

২. গ্রাহক অর্ডার ক্লোজ করেনি

  • কারণ: রিবেট শুধুমাত্র ক্লোজ করা ট্রেডের উপর ভিত্তি করে জমা হয়। যদি গ্রাহকের ওপেন ট্রেড থাকে, যা এখনো ক্লোজ করা হয়নি তাহলে কোনো কমিশন দেওয়া হয় না এবং রিবেটও প্রয়োগ করা যায় না।

  • সমাধান: গ্রাহকের ট্রেড ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করুন। পরবর্তী দিনের চক্রে রিবেট স্বয়ংক্রিয়ভাবে জমা হয়ে যাবে।

৩. প্রযুক্তিগত সমস্যা

  • কারণ: খুব কম ক্ষেত্রেই, সব শর্ত পূরণ হওয়ার পরেও শুধুমাত্র প্রযুক্তিগত সমস্যার কারণে রিবেট জমা হওয়া ব্যর্থ হতে পারে।

  • সমাধান: যদি সমস্যাটি উপরের কোনোটার সাথেই না মিলে তাহলে, অনুগ্রহ করে সাপোর্ট হাবের মাধ্যমে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন:

    • 'পার্টনারশিপ' ক্যাটাগরি নির্বাচন করুন

    • প্রাসঙ্গিক সমস্যার ধরন সিলেক্ট করুন

    • আপনার সমস্যার বিস্তারিত বর্ননা লিখুন এবং টিকিটটি জমা দিন

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?