মূল বিষয়বস্তুতে যান

IB পার্টনার কীভাবে পরিবর্তন করবেন

আপনি যদি আপনার IB (ইনট্রোডিউসিং ব্রোকার) পার্টনার পরিবর্তন করতে চান, তাহলে আপনি তা যেকোনো সময়ে করতে পারেন। আপনাকে শুধু একটি নির্দিষ্ট ফর্মে তথ্য পূরণ করতে হবে, অনুরোধ সাবমিট করতে হবে এবং আপনার পরিচয় যাচাই করতে হবে। পরিচয় যাচাই কীভাবে করবেন, সে সম্পর্কে জানতে পড়ুন আমাদের পরিচয় যাচাইকরণ, প্রবন্ধটি। আর প্রথম দুটি ধাপ সম্পর্কে জানতে এই প্রবন্ধটি পড়ুন।


ধাপে ধাপে নির্দেশনাবলী

আপনার IB পার্টনার সফলভাবে পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. পার্টনার পরিবর্তনের ফর্মে প্রবেশ করুন
    প্রক্রিয়াটি শুরু করতে পার্টনার পরিবর্তনের ফর্ম-এ যান

  2. ফর্মের বিভাগসমূহ বুঝুন
    ফর্মটিতে দুটি প্রধান অংশ রয়েছে:

    • নতুন অনুরোধ

    • অনুরোধের ইতিহাস

  3. নতুন রিকুয়েস্ট সেকশন পূরণ করুন
    এই অংশে আপনাকে নিম্নোক্ত তথ্যগুলো প্রদান করতে হবে:

    • নতুন পার্টনার কোড/লিংক —আপনি যেই নতুন IB পার্টনারে যেতে চান, তার কোড বা রেফারেল লিংক দিন।

    • পরিবর্তনের কারন —পরিবর্তনের কারণ নির্বাচন করুন, যেমন "শিক্ষা", "রিবেট", ইত্যাদি।

    • মন্তব্য (ঐচ্ছিক) — প্রয়োজনে আপনি এখানে যেকোনো মন্তব্য বা অতিরিক্ত তথ্য যোগ করতে পারেন।

  4. অনুরোধ সাবমিট করুন
    প্রয়োজনীয় সব তথ্য দেওয়ার পর, “চালিয়ে যান” বোতামে ক্লিক করে আপনার অনুরোধ সাবমিট করুন।

  5. রিকোয়েস্ট হিস্টরি বিভাগটি পর্যালোচনা করুন।
    এই বিভাগে, আপনি আপনার আগের পার্টনার পরিবর্তনের অনুরোধগুলোর অবস্থা ট্র্যাক করতে পারবেন এবং বর্তমান অনুরোধের স্ট্যাটাসও দেখতে পারবেন।

    • পেন্ডিং –অনুরোধটি সিস্টেমের পর্যালোচনার অধীনে রয়েছে।

    • সম্পন্ন হয়েছে –অনুরোধটি সফলভাবে সম্পন্ন ও অনুমোদিত হয়েছে।

    • বাতিল করা হয়েছে –অনুরোধটি বাতিল হয়েছে বা সিস্টেম/ক্লায়েন্ট দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে।

  6. নিশ্চিতকরনের জন্য অপেক্ষা করুন
    আপনার অনুরোধ প্রক্রিয়াকরণ শেষে, আপনি একটি ইমেইল নোটিফিকেশন পাবেন যেখানে বিস্তারিত তথ্য থাকবে, এবং অনুরোধের স্ট্যাটাস রিকোয়েস্ট হিস্টোরি সেকশনে আপডেট হয়ে যাবে।

গুরুত্বপুর্ন নোট

  • যদি আপনার অনুরোধের স্ট্যাটাস “সম্পন্ন হয়েছে” (অর্থাৎ পার্টনার সফলভাবে পরিবর্তন হয়েছে) দেখায়, তাহলে পরবর্তী অনুরোধ জমা দিতে আপনাকে ১২ ক্যালেন্ডার দিন অপেক্ষা করতে হবে।

  • যদি আপনার অনুরোধটি বাতিল হয়, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে নতুন একটি অনুরোধ জমা দিতে পারবেন।

  • প্রক্রিয়াকরণের আগে যেকোনো সময়ে আপনার অনুরোধ নিজে থেকে বাতিল করার সুযোগ রয়েছে।

এই ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার IB পার্টনার পরিবর্তন করতে পারবেন এবং JustMarkets-এর সাথে আরও কার্যকরভাবে আপনার ট্রেডিং যাত্রা ও আর্থিক অগ্রগতি চালিয়ে যেতে পারবেন।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?