মূল বিষয়বস্তুতে যান

রিবেট কীভাবে কাজ করে

এই লেখায় JustMarkets পার্টনারদের জন্য রিবেট সিস্টেম কীভাবে কাজ করে এবং গ্রাহকরা কীভাবে তাদের ট্রেডিং কার্যক্রমের মাধ্যমে রিবেট পান, তা ব্যাখ্যা করা হয়েছে। রিবেট কীভাবে গণনা করা হয় তা ভালোভাবে বোঝার জন্য এখানে কিছু উদাহরণও দেওয়া হয়েছে।


রিবেট কি?

রিবেট হলো IB (ইনট্রোডিউসিং ব্রোকার) কমিশনের একটি অংশ, যেটি পার্টনার তার গ্রাহকদের সাথে শেয়ার করেন। এটি গ্রাহকদের ট্রেডিং কার্যকলাপের একটি পুরস্কার হিসেবে কাজ করে এবং তাদের আনুগত্য ও স্থায়ীত্ব বাড়াতে সহায়তা করে।

রিবেট হলো:,

  • সমস্ত পার্টনারদের জন্য ডিফল্টভাবে সক্রিয় হয়

  • প্রত্যেকটি ট্রেডিং একাউন্টে ম্যানুয়ালি কনফিগার করা হয় (পড়ুন: কিভাবে রিবেট পরিচালনা করতে হয়)

  • গ্রাহকের ট্রেডিং একাউন্টে দৈনিক একবার স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট করা হয়।


রিবেট কিভাবে জমা হয়?

যখন আপনি কোনো ক্লায়েন্টের ট্রেডিং অ্যাকাউন্টের জন্য রিবেট পার্সেন্টেজ নির্ধারণ করবেন, তখন সিস্টেমটি প্রতিদিন নিম্নোক্ত বিষয়গুলোর ভিত্তিতে রিবেট গণনা করবে এবং স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার করবে:

সূত্র:

রিবেট = প্রাপ্ত কমিশন × (রিবেট % ÷ ১০০)


উদাহরন

উদাহরণ ১: EUR/USD – Standard অ্যাকাউন্ট

  • পার্টনার স্তর: সিলভার

  • প্রাপ্ত কমিশন: $৭ ডলার

  • রিবেট %: ৪০%

গণনা:

  • ৭ × (৪০ ÷ ১০০) = $২.৮০

  • গ্রাহক রিবেট হিসেবে $২.৮০ ডলার পাবেন।

উদাহরণ ২: WTI – Pro অ্যাকাউন্ট

  • পার্টনার স্তর: অ্যাডভান্সড

  • প্রাপ্ত কমিশন: $২০ ডলার

  • রিবেট %: ৭৫%

গণনা:

  • ২০ × (৭৫ ÷ ১০০) = $১৫ ডলার

  • গ্রাহক রিবেট হিসেবে $১৫ ডলার পাবেন।

শেষ কথা

রিবেট পার্টনারদের জন্য একটি শক্তিশালী মার্কেটিং টুল।

এটি আপনাকে গ্রাহকদের ধরে রাখতে, ট্রেডিং ভলিউম বাড়াতে এবং আপনার মোট IB আয় বৃদ্ধিতে সহায়তা করে।

সহায়তা বা প্রশ্নের জন্য, অনুগ্রহ করে সাপোর্ট হাবের মাধ্যমে আমাদের টিমের সাথে যোগাযোগ করুন।

  • 'পার্টনারশিপ' ক্যাটাগরি নির্বাচন করুন

  • প্রাসঙ্গিক সমস্যার ধরন সিলেক্ট করুন

  • আপনার সমস্যার বিস্তারিত বর্ননা লিখুন এবং টিকিটটি জমা দিন

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?