IB (ইনট্রোডিউসিং ব্রোকার) কমিশন প্রতিদিন পরিশোধ করা হয়, আপনার রেফার করা ক্লায়েন্টদের দ্বারা করা সকল ক্লোজড ট্রেডের ভিত্তিতে। কমিশনের গঠন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন পার্টনার লেভেল, ফিন্যান্সিয়াল ইন্স্ট্রুমেন্ট, একাউন্টের ধরন এবং ট্রেডিং পরিমান। কমিশন কিভাবে হিসাব করা হয় তা আরো বিস্তারিত জানতে পার্টনার কমিশন তথ্য প্যানেলটি ঘুরে দেখা লেখাটি পড়ুন।
স্প্রেড থেকে পার্সেন্টেজ
এই ধরনের অ্যাকাউন্টে কমিশন স্প্রেডের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে গণনা করা হয়।
"% from spread" মডেলের একটি উদাহরণ:
একজন পার্টনার স্প্রেডের উপর ৪০% কমিশন পান।
যদি একজন ক্লায়েন্ট ১ লট XAUUSD ট্রেড করে, যার স্প্রেড ১১ পয়েন্ট:
কমিশন = ১১ পয়েন্ট × ১ লট = ১১ (USD-এ স্প্রেড) × ৪০% = $4.4 USD
যদি একজন ক্লায়েন্ট ০.৫ লট EURUSD ট্রেড করে, যার স্প্রেড ২০ পয়েন্ট:
কমিশন = ২০ পয়েন্ট × ০.৫ লট = ১০ (USD-এ স্প্রেড) × ৪০% = $4 USD
অতিরিক্ত তথ্যাবলি
পার্টনাররা সকল কপি ট্রেডিং অ্যাকাউন্টের জন্য সম্পূর্ণ কমিশন পাবেন।
পার্টনাররা তাদের নেটওয়ার্ক এবং কমিশন আয়ের তথ্য রিপোর্ট সেকশনের রিওয়ার্ড হিস্টোরি-তে ট্র্যাক করতে পারবেন। রিপোর্ট সেকশন কীভাবে ব্যবহার করবেন তা জানতে অনুগ্রহ করে পার্টনার এরিয়ার রিপোর্ট সেকশন সম্মন্ধে বিস্তারিত আর্টিকেলটি পড়ুন।
এই বিস্তারিত আর্টিকেলটি আপনাকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে যে কীভাবে পার্টনার কমিশন গণনা করা হয় এবং কীভাবে অ্যাকাউন্ট টাইপ, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ও ট্রেডিং ভলিউমের মতো বিভিন্ন বিষয়ের ভিত্তিতে আপনার আয় সর্বাধিক করা যায়।
