মূল বিষয়বস্তুতে যান

পার্টনার লয়্যালটি প্রোগ্রাম এর পরিচিতি

JustMarkets পার্টনার লয়্যালটি প্রোগ্রাম সক্রিয় পার্টনারদের জন্য একটি প্রিমিয়াম প্রোগ্রাম, যা আপনাকে আমাদের কোম্পানির সাথে বিশ্বস্ত এবং ফলপ্রসূ সহযোগিতার জন্য বিলাসবহুল পুরস্কারের আকারে একটি ব্যতিক্রমী পুরস্কার দেয়। কীভাবে আপনি এসব মূল্যবান পুরস্কারগুলি পেতে পারেন সে সম্পর্কে আরও বিস্তারিত জানুন।


কিভাবে প্রোগ্রামে ভর্তি হতে হয়?

  1. লোয়াল্টি প্রোগ্রামে অংশগ্রহন করতে আপনার যোগ্যতা যাচাই করুন: শর্তাবলী

  2. গ্রাহকেদের ট্রেডিং কার্যকলাপ বাড়াতে এবং উচ্চ মাইলফলকগুলিতে পেীছাতে তাদের সাথে সম্পর্ক স্থাপন করুন।

  3. আপনার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে আপনার পার্টনার এরিয়ার অগ্রগতি পরীক্ষা করুন।

  4. উচ্চতর মাইলফলক অর্জন করুন এবং JustMarkets থেকে ক্রমবর্ধমান মূল্যবান পুরস্কার পান৷


পুরস্কারের যোগ্যতা অর্জনের জন্য আমার কী কী প্রয়োজনীয়তা পূরণ করত হবে?

আপনার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ২টি মানদণ্ড রয়েছে:

  1. সঠিকভাবে করা ট্রেডিং পরিমান একটি লক্ষ্যে পৌঁছাতে হবে।

  2. গত ৩টি ক্যালেন্ডার মাসে নতুন সক্রিয় ক্লায়েন্টের সংখ্যা কমপক্ষে ১০ জন তার বেশি হতে হবে।


কিভাবে প্রয়োজনীয়তা গণনা করা হয়?

আপনার রেজিস্ট্রেশনের তারিখ থেকে আপনার মাধ্যমে সাইন আপ করা প্রতিটি ক্লায়েন্টের জন্য কোয়ালিফাইড ট্রেডিং ভলিউম গণনা করা হয় এবং বিদ্যমান পার্টনারদের জন্য পার্টনার লয়্যালটি প্রোগ্রাম চালু হওয়ার তারিখ থেকে এটি গণনা করা হয়। ত্রুটি, জালিয়াতি বা কোনো সন্দেহজনক অপারেশন থেকে প্রাপ্ত ট্রেডিং ভলিউম কোয়ালিফাইড ট্রেডিং ভলিউম থেকে বাদ দেওয়া হয়। "Welcome" অ্যাকাউন্ট টাইপের ক্লায়েন্টদের দ্বারা জেনারেট করা ভলিউম "কোয়ালিফাইড ট্রেডিং ভলিউম" হিসেবে গণ্য করা হয় না।

গত ৩টি ক্যালেন্ডার মাসে নতুন সক্রিয় ক্লায়েন্টের সংখ্যা কমপক্ষে ১০ জন তার বেশি হতে হবে। "নতুন সক্রিয় ক্লায়েন্ট" বলতে এমন একজন ক্লায়েন্টকে বোঝায়, যিনি প্রথম ট্রেড করার পরবর্তী ৩ মাসের মধ্যে অন্তত ৭বার ভিন্ন ভিন্ন দিনে ট্রেড করেছেন। ব্যতিক্রম: যেসব দিনে ক্লায়েন্টের নেট পজিশন শূন্য থাকে (অর্থাৎ সম্পূর্ণভাবে লকড/হেজড ট্রেড থাকে), সেসব দিন সক্রিয় ট্রেডিং দিন হিসেবে গণনা করা হবে না।

আপনি যদি পর্যাপ্ত ট্রেডিং ভলিউম সম্পন্ন করেন কিন্তু প্রয়োজনীয় ১০ জন নতুন সক্রিয় ক্লায়েন্ট না থাকে, তাহলে সেই ট্রেডিং ভলিউম সাময়িকভাবে "পেন্ডিং ভলিউম" স্ট্যাটাসে রাখা হবে। আপনি যদি মাস শেষ হওয়ার আগে ১০ জন নতুন সক্রিয় ক্লায়েন্টের শর্ত পূরণ করেন, তাহলে পেন্ডিং ভলিউম তাৎক্ষণিকভাবে আনলক হয়ে কোয়ালিফাইড ট্রেডিং ভলিউম-এ রূপান্তরিত হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে মাইলফলক আপগ্রেডও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আপনি যদি মাসের শেষ পর্যন্ত ১০-জন নতুন সক্রিয় ক্লায়েন্টের শর্ত পূরণ করতে ব্যর্থ হন, তাহলে সেই মাসে জমা হওয়া পেন্ডিং ভলিউম বাতিল হয়ে যাবে (০-তে রিসেট হবে) এবং তা আপনার অগ্রগতির প্রগ্রেস বারে যোগ হবে না।


গ্রেস পিরিয়ড সংক্রান্ত নিয়ম

  • বিদ্যমান পার্টনারদের জন্য: আপডেট হওয়া প্রোগ্রামটি চালু হওয়ার পর 2-মাসের একটি ট্রানজিশন গ্রেস পিরিয়ড কার্যকর করা হবে। এই সময়সীমার মধ্যে, করা হওয়া সমস্ত ট্রেডিং ভলিউম তাত্ক্ষণিকভাবে যোগ্য ট্রেডিং ভলিউম হিসেবে যোগ করা হবে। তবে, এই গ্রেস পিরিয়ড চলাকালে কোনো মাইলস্টোন আনলক করে পুরস্কার ক্লেইম করতে হলে, বিদ্যমান পার্টনারকে কমপক্ষে 10 জন অ্যাক্টিভ ক্লায়েন্ট বজায় রাখতে হবে (বিদ্যমান ও নতুন অ্যাক্টিভ ক্লায়েন্ট মিলে)।

  • নতুন পার্টনারদের জন্য: পার্টনার প্রথম IB আয় পাওয়ার সঙ্গে সঙ্গে একটি গ্রেস পিরিয়ড সক্রিয় হবে এবং এটি নির্দিষ্ট সংখ্যক ক্যালেন্ডার দিন (৩০ দিন) পর্যন্ত কার্যকর থাকবে। এই নির্ধারিত সময়কালে, ট্রেড করা সমস্ত ট্রেডিং ভলিউম তাৎক্ষণিকভাবে যোগ্য ট্রেডিং ভলিউম হিসেবে গণ্য হবে এবং নতুন অ্যাক্টিভ ক্লায়েন্টের শর্তটি সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে, নতুন পার্টনার কোনো ক্লায়েন্ট-সংক্রান্ত সীমাবদ্ধতা ছাড়াই মাইলস্টোন আনলক করে পুরস্কার ক্লেইম করতে পারবেন। এই নিয়মটি পরবর্তীতে নতুনভাবে নিবন্ধিত সকল পার্টনারের ক্ষেত্রে স্থায়ীভাবে প্রযোজ্য হবে এবং এটি কঠোরভাবে একবারের জন্যই প্রযোজ্য।


আমি কি কি পুরস্কার পেতে পারি?

অসংখ্য নগদ পুরস্কার ছাড়াও, আমরা আপনাকে গ্যাজেট, বিলাসবহুল ঘড়ি, আন্তর্জাতিক ভ্রমণ, ইয়ট হলিডে এবং এমনকি একটি বিলাসবহুল গাড়ির মতো মূল্যবান পুরস্কার অফার করি! আপনি যে মাইলস্টোনই অর্জন করুন না কেন, মূল্যবান পুরস্কারের বিকল্প হিসেবে আপনি নগদ টাকা বেছে নিতে পারেন যদি এটি আপনার প্রয়োজনের সাথে মিলে যায়। প্রতি মাসের শুরুতে আমাদের মূল অ্যাকাউন্ট ম্যানেজাররা পুরস্কারের জন্য যোগ্য পার্টনারদের সাথে যোগাযোগ করবে। এর পরে, প্রক্রিয়া করতে এবং আপনার জন্য একটি পুরস্কারটি পাঠাতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে।অনুগ্রহ করে মনে রাখবেন যে, ডেলিভারি পরিষেবার জন্য JustMarkets দায়ী নয়। ডেলিভারির শর্তাবলি এবং আনুমানিক ডেলিভারি সময় সম্পর্কে তথ্যের জন্য সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।


পার্টনার লয়্যালটি প্রোগ্রামে আমি কীভাবে আমার অগ্রগতি ট্র্যাক করতে পারি?

আপনি পার্টনার এরিয়া ড্যাশবোর্ড- পেজ এ পার্টনার লয়্যাল্টি ফলাফল যাচাই করতে পারেন। সেখানে আপনি আপনার প্রতিটি লক্ষ্যের জন্য বর্তমান ফলাফল এবং একটি নতুন মাইলস্টোনের জন্য কতটুকু ঘাটতি তা খুঁজে পাবেন। লক্ষ্যগুলির সাথে, আপনি দেখতে পাবেন কিভাবে ধীরে ধীরে আপনার মাইলস্টোন থেকে মাইলস্টোন অগ্রগতি হচ্ছে, কোন পুরস্কারগুলি ইতিমধ্যেই আপনার জন্য আনলক করা হয়েছে এবং কোনগুলো পাওয়া এখনও বাকি রয়েছে৷

আরো বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে JustMarkets পার্টনার লয়্যালটি প্রোগ্রামের শর্তাবলী দেখুন।

এতে কি আপনার প্রশ্নের উত্তর আছে?